নড়াইলে সনাতনী সম্প্রদায়ের উপর হামলা প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি নড়াইলসহ দেশব্যাপী সনাতনী সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা,ভাংচুর,লুটপাট, অগ্নিসংযোগ,হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশে ন্যায় বান্দরবানে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই মঙ্গলবার সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সামনে বান্দরবান সনাতনী সমাজ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় শতশত সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন পেষ্টুন ও ব্যানার হাতে নিয়ে নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, নড়াইলের হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরের হামলা আগুন দেয়া ও মালামাল লুটপাটের ঘটনা সকল মানবিকতাকে ছাড়িয়ে গেছে। নড়াইলে যে তান্ডব চালানো হয়েছে এ ঘটনার পর দেশের সনাতন ধর্মাবলম্বীদের কতটুকু নিরাপদ। তাই এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সহ- সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষিপদ দাশ, পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, কাউন্সিলর অজিত কান্তি দাশ, দুর্গা কেন্দ্রীয় মন্দির উপদেষ্টা দিলীপ চক্রবর্তী প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সনাতনী যুব পরিষদের সভাপতি কৌশিক দাশ, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied