রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের আহ্বান ৩ দেশের
সিরিয়া শান্তি প্রক্রিয়া নিয়ে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানানোর পাশাপাশি দেশটির সরকার ও জনগণের তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করার অধিকার রয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) ইরানের রাজধানী তেহরানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশ নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আগেই পশ্চিম এশিয়ার এই দেশটিতে পৌঁছান।
সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে ২০১৭ সালে ইরান, রাশিয়া ও তুরস্কের উদ্যোগে যে ‘আস্তানা শান্তি প্রক্রিয়া’ শুরু হয়েছিল, মঙ্গলবারের বৈঠক ছিল তার সপ্তম শীর্ষ সম্মেলন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ সম্মেলনে নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেন, সিরিয়ার জনগণকে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করার সুযোগ দিতে হবে এবং দেশটিতে বহিঃশক্তির যেকোনো হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করবে।
তিনি আরও বলেন, তেহরান, মস্কো ও আঙ্কারা সব সময় সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান চেয়েছে। তিনি সিরিয়ার ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, এ নিষেধাজ্ঞার ফলে কেবল দেশটির জনগণ দুর্ভোগের মধ্যে পড়েছে।
ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুট করার জন্য পশ্চিমা দেশগুলোর তীব্র নিন্দা জানান এবং দেশটিকে খণ্ড-বিখণ্ড করে ফেলার পশ্চিমা ষড়যন্ত্রের সমালোচনা করেন। তিনি দামেস্কের হাতে মানবিক ত্রাণ পৌঁছে দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
প্রেসিডেন্ট পুতিন বলেন, সিরিয়ার জনগণ যাতে নিজেরাই তাদের ভাগ্য নির্ধারণ করতে পারে সে সুযোগ করে দেওয়ার জন্য দেশটিতে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তিনি সিরিয়া বিষয়ক সপ্তম শীর্ষ সম্মেলনকে ফলপ্রসূ বলে বর্ণনা করেন।
অন্যদিকে সম্মেলনে দেওয়া বক্তব্যে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার যেকোনো পদক্ষেপ আস্তানা শান্তি প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে। তিনি বলেন, আমরা সবাই এ ব্যাপারে একমত যে, একমাত্র রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকটের সমাধান করতে হবে।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে