ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

আশ্রয়ণ প্রকল্পের বসতঘর হস্তান্তর নিয়ে গফরগাঁওয়ে সংবাদ সম্মেলন


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ২০-৭-২০২২ দুপুর ২:২২
আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ২য় ধাপে নির্মিত জমিসহ বসতঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে গফরগাঁওয়ে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার (২০জুলাই) বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ওই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবিদুর রহমান বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশের সাথে একযোগে গফরগাঁও  উপজেলায় মোট ৩২৫টি "ক" শ্রেণীর বসতঘর হস্তান্তর করা হবে। এ নিয়ে গফরগাঁও  উপজেলার বিভিন্ন  ইউনিয়নে মোট ৩১০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ বসতঘর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ।পরবর্তীতে আরো ৯৮ জনকে "ক" শ্রেণীর জমিসহ এই বসতঘর প্রদান করা হলে গফরগাঁও উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা  করা যাবে।   সর্বমোট "ক" শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৪২৩ জন।  এ কার্যক্রম শেষ হলে যাদের জমি আছে কিন্তু বসতঘর নেই তেমন গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করা হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ