লালমোহনে স্বর্ণকারদের সাথে পুলিশের মতবিনিময়
ভোলার লালমোহনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্বর্ণকার ও বাজার ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে লালমোহন থানা পুলিশ ।
বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান এর নির্দেশে ও লালমোহন থানার আয়োজনে বুধবার সকালে থানা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম হাওলাদার।
সভায় চোরাই স্বর্ণ ক্রয়-বিক্রয় বা অপরিচিত কারও কাছ থেকে স্বর্ণ ক্রয়ে বিরত থাকা এবং স্বর্ণ বিক্রি করতে আসা কাউকে সন্দেহ হলে পুলিশ কে অবহিত করতে স্বর্ণকারদের প্রতি আহবান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্মদ বেপারি, স্বর্ণকার সমিতির আহ্বায়ক নুরুন্নবী, সদস্য সচিব তারক কর্মকার, সাবেক সভাপতি শম্ভু কর্মকারসহ আরও অনেকে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied