রায়গঞ্জে বালুবাহী ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী এলাকায় বালুবাহী ট্রাকচাপায় ভানু বেগম (৬৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে পাঙ্গাসী বড় ব্রীজের উপর এ দূর্ঘটনা ঘটে। নিহত ভানু বেগম পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া উত্তরপাড়া এলাকার মৃত বেলায়েত হোসেনের স্ত্রী।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু জানান, আজ সকালে বৃদ্ধা ভানু বেগম হেঁটে রাস্তা পার হবার চেষ্টা করছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে আসা একটি বালুবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
হাটপাঙ্গাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করে থানা হেফাজতে নেয়া হচ্ছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের