পাংশায় ঋণের টাকায় কেনা অটোরিকসা চুরি, নিঃস্ব চালক হাসপাতালে ভর্তি
রাজবাড়ীর পাংশায় ঋণের টাকায় কেনা অটোরিকসা চুরি হওয়া ভারসাম্য হারিয়ে হাসপাতলে ভর্তি হয়ে চিকিৎসাধীন মো. সাইফুল ইসলাম (৩৯) নামে এক অটোরিকসা চালক।
গত শনিবার (১৬ জুলাই) উপজেলার মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া গ্রামে শরিফুলের নিজ বাড়ি থেকে অটোরিকসা চুরির এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম বড় চৌবারিয়া গ্রামের মৃত চাঁদ আলী সরদারের ছেলে।
শরিফুলের স্ত্রী সাবিনা খাতুন জানান, ৮ মাস আগে তিনটি এনজিও প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ঋণ গ্রহণ করে আড়াই লক্ষাধিক টাকা দিয়ে একটি অটোরিকসা ক্রয় করেন তার স্বামী। ঋণ গ্রহণের অতিরিক্ত টাকা অটোরিসার শোরুমে কিস্তিতে পরিশোধ করার শর্তে অটোরিকসাটি ক্রয় করেন। নাম দেন সাবিনা এন্টারপ্রাইজ। অটোরিকসাটি ক্রয়ের পর থেকেই অনেক পরিশ্রম করে ঋণের টাকা পরিশোধ করে আসছিলেন তার স্বামী। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতে অটোরিকসাটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন তারা। ঘুম থেকে উঠে সকালে দেখেন কে বা কারা অটোরিকসাটি চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও অটোরিকসাটি পাওয়া যায়নি।
তিনি আরো জানান, এ বিষয়ে পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঋণের টাকায় কেনা অটোরিকসাটি তাদের একমাত্র সম্বল ছিল। সেটুকু হারিয়ে এখন নিঃশ্ব তারা। ইজিবাইকটি খুঁজে না পাওয়ায় এবং ঋণ পরিশোধের চিন্তায় ভারসাম্য হারিয়ে ফেলেছেন তার স্বামী। এমতাবস্থায় বুধবার (২০ জুলাই) সকালে শরিফুল ইসলামকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শরিফুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো কথা বলতে পারেননি।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সে প্রেক্ষিতে অভিযোগের তদন্ত প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন