ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

চট্টগ্রামের ডিসি মমিনুর রহমানের অপসারন চান আইনজীবী সমিতি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-৭-২০২২ রাত ৮:৫১
চট্টগ্রাম  জেলা প্রশাসক  মোহাম্মদ মমিনুর রহমানের অপসারণের দাবীতে আন্দোলন যাচ্ছে চট্টগ্রাম জেলা  আইনজীবী সমিতি।  ২০ জুলাই (বুধবার) বিকেলে আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সমিতির  সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 
সভায় আইনজীবীরা বলেন এই জেলা প্রশাসক চট্টগ্রামে যোগদান করার পর থেকে তিনি তার নিয়মিত কার্যক্রম বাদ দিয়ে  ধারাবাহিক ভাবে আদালত ও আইনজীবীদের সাথে উদ্দেশ্যমূলক ভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। তারা বলেন আমাদের আন্দোলন জেলা প্রশাসনের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন যে মমিনুর রহমান জেলা প্রশাসক পদ- পদবি ব্যবহার করে ব্যক্তি স্বার্থে  সরকার কে আইনজীবীদের সাথে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে সেই প্রশাসনের কলঙ্ক ব্যক্তি মমিনুর রহমানের বিরুদ্ধে। মহামান্য হাইকোর্টের নির্দেশ থাকার পরও তিনি আদালতের  নিষেধাজ্ঞা অমান্য করে নানা ভাবে  আদালতে আসা কিংবা  সরকারি সেবা নিতে আসা  লোকজনের  চলাচলের পথে  আর,সি,সি স্তম্ভের সাথে  শিকল বেঁধে, ইট বালি ফেলে,    প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলছে। পুলিশ, আনসার সদস্যের মহড়া দিয়ে,  হিজড়া ভাড়া করে  নিয়ে এসে আইনজীবীদের উস্কানি দেওয়া হচ্ছে, যাতে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়। 
এ বিষয়ে সবাইকে সর্তক থাকার আহবান করা হয়।  আইনজীবীরা বলেন বর্তমান সৃষ্ট পরিস্থিতিতে  আমরা সংঘাতের পক্ষে নয় আমরা শান্তিপূর্ণ সম্মানজনক সমাধান চাই। 
আগামী ১৫ দিনের মধ্যে যদি এর সুষ্ঠু সন্মান জনক সমাধান করা না হয় তাহলে চট্টগ্রামের আইনজীবীরা ঐক্যবদ্ধ ভাবে পরিস্থিতি  মোকাবিলা  করতে প্রস্তুত। 
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এএইচএম জিয়া উদ্দীনের আহবানে ডাকা এবং এজিএস এরশাদুর রহমান রিটুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন  বাংলাদেশ বার কাউন্সিল এর সাবেক সদস্য এডভোকেট 
 ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী,  এডভোকেট রেজাউল করিম চৌধুরী, রতন কুমার রায়,  মনতোষ বড়ুয়া, আইয়ুব খান, আবদুর সাত্তার, নাজিম উদ্দীন, আবু তৈয়ব কিরণ,  টি আর খান, জহির আহম্মেদ,  নজরুল  ইসলাম, ওমর ফারুক শিবলী প্রমুখ।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ