ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

রাশিয়াকে সমর্থন দিতে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সিরিয়া


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৭-২০২২ সকাল ৯:০

রাশিয়ার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সিরিয়া ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। স্থানীয় সময় বুধবার (২০ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই প্রদেশ দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ায় গত জুনে সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এক মাসের মধ্যেই ইউক্রেনের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্কের ইতি টানল সিরিয়া।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবারের বিবৃতিতে বলা হয়, ‘(ইউক্রেনের প্রেসিডেন্টর সতর্কবার্তার) পাল্টা পদক্ষেপ হিসেবে সিরিয়ান আরব রিপাবলিক ইউক্রেনের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ইউক্রেনের সঙ্গে সিরিয়ার আর কোনো প্রকার সম্পর্ক নেই।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইউক্রেনের সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক নড়বড়ে অবস্থায় পৌঁছে গিয়েছিল ২০১৮ সালেই। ওই বছর রাজধানী কিয়েভে সিরিয়ার দূতাবাস কর্মীদের আবাসনের অনুমোদন নবায়ন বা হালনাগদ করতে আপত্তি জানিয়েছিল জেলেনস্কির নেতৃত্বাধীন সরকার। তাদের এই বৈরী আচরণের জন্য দূতাবাসকর্মীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছিল।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সার মেকদাদ বর্তমানে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সফরসঙ্গী হিসেবে তেহরানে আছেন। সেখানে রাশিয়া, ইরান ও তুরস্কের শীর্ষ নেতাদের বৈঠক হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বর্তমানে অবস্থান করছেন তেহরানে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে সীমান্তে আড়াই মাস সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার ‍দুদিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।

বুধবার ১৫১তম দিনে গড়ায় ইউক্রেনে রুশ সেনাদের অভিযান। এই চার মাস সময়ের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্ক, ইউক্রেনের দুই বন্দর শহর খেরসন ও মারিউপোল, দনেতস্ক প্রদেশের শহর লিয়াম, মধ্যাঞ্চলীয় প্রদেশ জাপোরিজ্জিয়ার আংশিক এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে রুশ বাহিনীর হাতে।

এদিকে, এই অভিযানের শুরু থেকেই রাশিয়ার পক্ষে অবস্থান স্পষ্ট করে সিরিয়া। সেই সোভিয়েত আমল থেকেই মধ্যপ্রাচ্যের যে দেশটি রাশিয়ার বিশ্বস্ত মিত্র। যুদ্ধে রুশ বাহিনীকে সমর্থন দিতে কয়েক হাজার স্বেচ্ছাসেবী যোদ্ধাও পাঠিয়েছে সিরিয়া।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি