ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ক্লাস রুটিনে খেলাধুলা যোগ করতে মাউশির নির্দেশ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৭-২০২২ সকাল ৯:১৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক স্তর) প্রতিদিন সমাবেশসহ রুটিন অনুযায়ী শারীরিক শিক্ষার ক্লাস নেয়ার সঙ্গে খেলাধুলা (ইনডোর/আউটডোর) আয়োজন করতে হবে। প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস রুটিনে এটি অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষার্থীদের বাধ্যতামূলক  অংশগ্রহণ করাতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল বুধবার (২০ জুলাই) মাউশি এ সংক্রান্ত নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি (ভোকেশনাল) ও মাদ্রাসা (দাখিল) শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শারীরিক শিক্ষার শিক্ষকদের শারীরিক শিক্ষার সঙ্গে খেলাধুলার আয়োজন করতে হবে। প্রতিদিনের ক্লাস রুটিনে এটি অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের বাধ্যতামূলক অংশগ্রহণ করাতে হবে। আগামী গ্রীস্মকালীন ক্রীড়ায় শারীরিক শিক্ষা বিভাগের ডাটাবেজে অন্তর্ভুক্ত না থাকলে ক্রীড়ায় অংশগ্রহণ করা যাবে না।

প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি নির্দেশনায় বলা হয়েছে, শারীরিক শিক্ষার শিক্ষকদের নিজ বিষয়ের সব দায়িত্ব পালনে বাধ্য করতে হবে। এ বিভাগের ওয়েবসাইে ক্রীড়া বিষয়ে লেখালেখি, ক্রীড়া কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য এবং ক্রীড়া বিষযে ভিডিও প্রদানের জন্য একটি মাইক্রো ব্লগ সাইট খোলা হয়েছে। এ বিষয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ব্লগে রেজিস্ট্রেশন করে ক্রীড়া বিষয়ে ব্লগ লিখতে পারবেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় বাৎসরিক ক্রীড়া কার্যক্রম পরিচালনা করবেন এবং এ সম্পর্কিত কার্যাবলি ব্লগে প্রকাশ করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠান প্রধান এবং শারীরিক শিক্ষার শিক্ষকদের সমন্বয়ে ক্রীড়া ফান্ডের জন্য ব্যাংকে আলাদা হিসাব খুলতে হবে (প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষকের যৌথ স্বাক্ষরে) অর্থ থেকেই বাৎসরিক ক্রীড়া কার্যক্রম পরিচালনাসহ প্রতিষ্ঠানের ক্রীড়া উন্নয়নে অর্থ ব্যয় করতে হবে। এ কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে ওয়েবসাইটে অভিযোগ বক্স ম্যানুতে গিয়ে অভিযোগ করতে হবে। সব জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি গুরুত্ব সহকারে মনিটরিং করবেন।

বিষয়টি বাস্তবায়নে শিক্ষকদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এ নির্দেশনা দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। 

জামান / জামান

জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি

ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন

শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন

কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন