ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইইউ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৭-২০২২ সকাল ৯:২৬

রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী শীতে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, এর জন্য এখনই জরুরি পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এ তথ্য জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, রাশিয়া গ্যাস রপ্তানিকে ইউরোপের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। তাই আগস্ট থেকে মার্চ পর্যন্ত জোটের দেশগুলোকে রাশিয়ার গ্যাসের ব্যবহার ১৫ শতাংশে নামিয়ে আনার ব্যাপারে বাধ্যকতা আরোপের পরিকল্পনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উরসুলা ভন বলেছেন, রাশিয়া আমাদের জিম্মি করছে। জ্বালানি শক্তিকে রাশিয়া একটি অস্ত্র হিসাবে ব্যবহার করছে এবং এর জন্য যে কোনো পরিস্থিতিই ঘটুক, রাশিয়ার গ্যাসের আংশিক, বড় ধরনের কিংবা সম্পূর্ণ বন্ধের ব্যাপারে ইউরোপকে প্রস্তুত থাকতে হবে।

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, প্রায় অর্ধেক সদস্য রাষ্ট্র ইতোমধ্যে রাশিয়া থেকে সরবরাহ কমে যাওয়া গ্যাসের প্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে রুশ গ্যাসপ্রবাহ ২০১৬-২১-এর গড়ের ৩০ শতাংশের নিচে নেমে গেছে।

জামান / জামান

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭