লালমোহনে রবিকর ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন
ভোলার লালমোহনে পাবলিক লাইব্রেরি ও নিজস্ব সংগঠন বিষয়ক সংবাদ সম্মেলন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন “রবিকর ফাউন্ডেশন”।বুধবার বিকেল সাড়ে ৫টায় পাবলিক লাইব্রেরি হলরুমে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় নিজেদের সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি ফজলে রাব্বি নওফেল। একই সাথে নিজেদের স্বেচ্ছাশ্রমে পাঠকশূণ্য পাবলিক লাইব্রেরিকে পাঠকপ্রিয় করে তুলতে গৃহিত নানাবিধ কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি।
কার্যক্রমের মধ্যে উল্লেখ্য হলো- গত ১৫ জুন থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে পাঠক সংগ্রহ করে তাদের হাতে প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-রচিত তিনটি বই তুলে দেয়া এবং সেই পাঠকদের কে কুইজের আওতায় আনা হবে।
পরে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও স্থানীয় ইউএনও’র সাথে সমন্বয় করে বিজয়ীদের কে পুরস্কৃত করা হবে।তারা আশা করছেন এভাবেই ধীরে ধীরে সকলকে উদ্বুদ্ব করে বইপ্রেমী করে তোলা সম্ভব হবে।এসময় উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনিসহ স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্য ও বিভিন্ন প্রিণ্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।উল্লেখ্য যে, এর আগে লালমোহনের অবহেলিত পাবলিক লাইব্রেরীকে সুসজ্জিত করার উদ্যোগ গ্রহণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাঠক চেয়ে বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আসে এ সংগঠনটি।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান