ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রিকশা থেকে পড়ে প্রাণ গেলে ইডেন ছাত্রীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৭-২০২২ দুপুর ১১:২৮

রাজধানীতে রিকসা থেকে পড়ে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম উম্মে সালমা। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে বংশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ২৪ বছর বয়সী উম্মে সালমা ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী ছিলেন। তিনি ভোলার চরফ্যাশন থানার গোলাম কিবরিয়ার মেয়ে।

জানা গেছে, ঈদের ছুটি শেষে চাচাতো ভাই হাসানের সঙ্গে ভোলা থেকে লঞ্চযোগে সদরঘাটে নামেন উম্মে সালমা। ভোর সাড়ে ৩টার দিনে সদরঘাটে নামার পর রিকসায় করে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রীনিবাসে যাচ্ছিলেন তারা। বংশাল এলাকার ফায়ার সার্ভিসের একটু আগে রিকসা জোরে ব্রেক কষলে সালমা যানটি থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক ইডেনের ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

জামান / জামান

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত