ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ডিএসএলআর ক্যামেরা বিক্রি বন্ধ করছে নিকন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৭-২০২২ দুপুর ১২:৪৪

গ্রাহকদের জন্য দুঃসংবাদ দিল ক্যামেরা প্রস্তুতকারক কোম্পানি নিকন। নতুন মডেলের ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স (ডিএসএলআর) ক্যামেরা উৎপাদন বন্ধ করতে যাচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি। বর্তমানে মিররলেস ক্যামেরার চাহিদা বাড়ার কারণে সেদিকেই ঝুঁকছে নিকনসহ বিভিন্ন ক্যামেরা প্রস্তুতকারক কোম্পানি। এখন থেকে পুরোপুরি নতুন মডেলের মিররলেস ক্যামেরা উৎপাদনের দিকেই মনোযোগ দেবে সংস্থাটি।

এরই মধ্যে জাপানে বেশকিছু এসএলআর ক্যামেরা প্রস্তুতকারক কারখানা বন্ধ করেছে সংস্থাটি। নিকনের এসএলআর ক্যামেরাগুলো ৬০ বছরেরও বেশি সময় ধরে পেশাদার ফটোগ্রাফাররা ব্যাপকভাবে ব্যবহার করেছেন। শুধু গত বছরই প্রায় ৪ লাখ এসএলআর ক্যামেরা বিক্রি করেছে নিকন।

তারপরও প্রযুক্তির উৎকর্ষতার কারণে এসএলআর ক্যামেরার বিদায় ঘণ্টার শব্দ বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে। এর অন্যতম কারণ, ভোক্তাদের মধ্যে হাইকোয়ালিটির ছবি এবং তুলনামূলক হালকা ও আকারে ছোট বিকল্প হিসেবে আরো ভালো সুবিধা নিয়ে এসেছে মিররলেস ক্যামেরা। এছাড়াও মিররলেস প্রযুক্তির উত্থানের পাশাপাশি এসএলআর ক্যামেরাগুলো অনেকদিন ধরেই স্মার্টফোনের ক্যমেরার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে, যা কয়েক দশক ধরে ক্যামেরার বাজারকে সংকুচিত করছে।

অন্যদিকে গত মাসে নিকন ঘোষণা দিয়েছিল, তারা দুটি সাশ্রয়ী মূল্যের ডিএসএলআর ডি৩৫০০ এবং ডি৫৬০০ উৎপাদন বন্ধ করে দিচ্ছে। এমনকি তারা পেশাদার এবং শখের ফটোগ্রাফারদের লক্ষ্য করে মাঝারি থেকে হাইরেঞ্জের ক্যামেরা উৎপাদন এবং লেন্সগুলোর বিষয়ে আরো বেশি মনোযোগ দিয়ে চায়। এছাড়া তরুণ ব্যবহারকারী, বিশেষ করে যাদের প্রাথমিক লক্ষ্য থাকে ভিডিও কনটেন্ট তৈরি, তাদের জন্য আরো উপযোগী ক্যামেরা তৈরির দিকে মনোযোগী হচ্ছে নিকন।

বাজারে হালকা ওজনের মিররলেস ক্যামেরার চাহিদা বাড়ায় শুধু নিকনই নয়, ক্যামেরার বাজারে শীর্ষস্থানীয় কোম্পানি ক্যাননও এসএলআর প্রযুক্তি থেকে ধীরে ধীরে পিছিয়ে আসতে শুরু করেছে। গত বছর তারা জানিয়েছিল, ইওস-১ডি এক্স মার্ক-৩ হবে তাদের শেষ ফ্ল্যাগশিপ ডিএসএলআর ক্যামেরা।

সে সময় ক্যাননের সিইও জানান, বাজারের চাহিদা খুব দ্রুত মিররলেস ক্যামেরার দিকে ঝুঁকছে। তাই ক্রমবর্ধমান মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে তারাও সেদিকে ঝুঁকছেন।

জামান / জামান

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন