ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরের গর্ভবতী পাগলী গেল সরকারি আশ্রয় কেন্দ্রে


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২১-৭-২০২২ বিকাল ৫:৩১

নেত্রকোনার দুর্গাপুরে নূরনাহার নামে গর্ভবতী এক পাগলীকে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। বুধবার (২০ জুলাই) রাতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় তাকে সমাজসেবার আশ্রয় কেন্দ্র গাজীপুরের পুবাইলে পাঠানো হয়।

জানা যায়, বেশ কিছুদিন যাবৎ দুর্গাপুরে একটি পাগলী গর্ভবতী অবস্থায় ঘোরাফেরা করছিল। বিষয়টি দৃষ্টিগোচর হয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশনের। পরে সংগঠনের সদস্যরা এই পাগলীর পরিচয় জানার চেষ্টা করেন এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। তার নাম জিজ্ঞাসা করলে সে জানায় নুরনাহার এবং বাড়ি বলে মধুপুরের ধুমড়াকান্দায়।

ডাক্তার জানান, প্রায় ৯ মাস হয়ে গেছে গর্ভবতী পাগলীর। পরে সংগঠনের সদস্যরা বিষয়টি দুর্গাপুরের ইউএনও মোহাম্মদ রাজিব উল আহসানকে জানান। ইউএনও বিষয়টি গুরুত্বসহকারে দেখে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা ও থানা পুলিশকে অবগত করেন। পরে বুধবার রাতে সকলের সহযোগিতায় সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে নিয়ে এলে আমরাই এই গর্ভবতী পাগলীটিকে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করি। আলট্রাসনো রিপোর্ট করে জানতে পারি তার ৩৪ সপ্তাহ হয়েছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান জানান, প্রথমে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশন গর্ভবতী পাগলীটির বিষয়ে আমাকে জানায়। পরে আমি বিষয়টি সমাজসেবা ও থানা পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলি। সরকারি সকল নিয়ম-কানুন অনুসরণ করে বুধবার রাতে দুর্গাপুর থানা পুলিশ গর্ভবতী পাগলীকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত গাজীপুরের পুবাইল আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান