ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে ১৬ জেলে কারাগারে


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২১-৭-২০২২ বিকাল ৬:৬

বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ভারতীয় ১৬ জেলেসহ ১টি মাছ ধরা ট্রলার আটক করেছে নৌবাহিনী। গত মঙ্গলবার গভীর রাতে পায়রা বন্দরের ফেয়ার বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিণ অংশের গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়। বুধবার রাতে তাদের ট্রলারসহ পায়রা বন্দর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশপরগনা ও পশ্চিমবঙ্গ প্রদেশে। 

মোংলা জোনের বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে তাদের জাহাজ নিয়ে গভীর সমুদ্রে টহল দিচ্ছিল। এ সময় বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ওই ট্রলারসহ তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। 

এ ঘটনায় বুধবার রাতে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে ভারতীয় এসব জেলেকে আদালতে প্রেরণ করা হয়েছে। দুপুরের দিকে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। 

এমএসএম / জামান

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১