নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে হেনস্থাকে কেন্দ্র করে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উত্তাল হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে চার দফা দাবিতে অবস্থান কর্মসূচির পর গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন করে আন্দোলনে নামে চবির রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রঙ্গণে তুমুল আন্দোলন গড়ে তুলে সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা সমবেত হয়। এ সময় তাদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড ছিল। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ভিসি যেখানে নারী, সেখানে অনিরাপদ কেন আমি ?’, ‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে নিরাপত্তা নেই!’, ‘আজ সে, কাল আমি, পরসু সে!’, ‘নিরপত্তা সন্মান নিশ্চিত করি, মেয়েদের হেনস্থা বন্ধ করি’, ‘ধর্ষকেরা বন্দি হয়নি বুক ফুলিয়ে চলো তোমরা বরং ছাত্রীদের ক্লাস করাও হলে!’ এসব লেখার মাধ্যমে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের বোনকে হেনস্থা করা হয়েছে। এটি কোনো মতেই মানার নয়। আজকে আমরা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি। আমাদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। সেই সাথে ছাত্রী হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের পাশের রাস্তায় বন্ধুর সঙ্গে হাঁটছিলেন ভুক্তভোগী সঙ্গীত বিভাগের ওই ছাত্রী। এ সময় পাঁচ যুবক তাদের গতিরোধ করে জেরা করতে থাকে। একপর্যায়ে দু’জন কোনো কারণ ছাড়াই তাদের মারধর করে। এছাড়া ভুক্তভোগী ও তার বন্ধুকে এক ঘণ্টা আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করে ওই যুবকরা। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের মানিব্যাগ ও মুঠোফোন কেড়ে নিয়ে তারা চলে যায়। পরবর্তীতে ১৯ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়াকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির সদস্য সচিব ও সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার তদন্ত কমিটি গঠনের পর বুধবার থেকে তদন্তের কাজ শুরু করেছি। অভিযুক্তদের শনাক্ত করতে আমরা ভুক্তভোগীর বক্তব্য, সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের আশপাশের নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলছি। ইতোমধ্যে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্তে যাদেরকেই পাওয়া যাবে, কোনো ছাড় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ রাখতে আমরা যা করা দরকার সব করবো।’
এদিকে হেনস্থার ঘটনায় বুধবার বিকালে ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি।
এমএসএম / এমএসএম
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত
নাগরপুর গয়হাটায় অবৈধ বালু পরিবহনে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
রায়গঞ্জে মহাসড়ক দখল করে অবৈধ পাথর বাণিজ্য, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
রাণীশংকৈলের বীরাঙ্গনা টেপরী রাণী মারা গেছেন
চন্দ্রঘোনা ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচনে সভাপতি মালেক, সম্পাদক শোয়াইব
নন্দীগ্রামে স্বপদে ফিরলেন পৌর ছাত্রদলের সভাপতি পলিন' ৬ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
কুড়িগ্রাম পিটিআই নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ
বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা রাসেল সভাপতি রাহুল সম্পাদক
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যায় কার্যক্রম চালুর অনুমোদন
লোহাগড়ায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে নিয়ে উধাও যুবক, থানায় অভিযোগ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
Link Copied