করোনায় বিশ্বে আরো ১৬০৩ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১৬০৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ৪৮২ জন। এছাড়া এক দিনে সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৯ হাজার ৭২০ জন। শুক্রবার (২২ জুলাই) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৯৮ হাজার ২৩৪ জনে। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ২৫ লাখ ৮ হাজার ১৯১ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৪ কোটি ২৬ লাখ ১৮ হাজার ৪৩১ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৩৫ হাজার ২৩৯ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৪ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ২৭১ জন মারা গেছেন ব্রাজিলে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ৫১ হাজার ৯৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ৭১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৫১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৭৪৪ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৫১ হাজার ২৩৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮কোটি ৭১ লাখ ৭ হাজার ৭৫ জন।
এছাড়া ফ্রান্সে একদিনে মারা গেছেন ১৩৩ জন, ইতালিতে ১৫৭ জন, মেক্সিকোয় ১০৭ জন, রাশিয়ায় ৪২ জন, অস্ট্রেলিয়ায় ৮৯ জন, চিলিতে ৭০ জন এবং তাইওয়ানে ৭৪ জন মারা গেছেন।
এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৫৬ জনে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ৮৮৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২৭৯ জনে।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে