ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বুস্টার ডোজ নেয়ার পরও করোনায় আক্রান্ত জো বাইডেন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-৭-২০২২ দুপুর ১০:৩৯

বুস্টার ডোজ নেয়ার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পজিটিভ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে তার সরকারি বাসভবন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। তার চিকিৎসায় ফাইজার কোম্পানির ওষুধ প্যাক্সলোভিড ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে।

তবে আইসোলেশনে থাকলেও হোয়াইট হাউসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন বাইডেন। তাছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেসব বৈঠক হোয়াইট হাউস থেকে অংশ নেয়া সম্ভব, সেসব বৈঠকেও ফোন কিংবা জুম কলের মাধ্যমে তিনি উপস্থিত থাকবেন বলে বিবৃতিতে নিশ্চিত করেছেন জেন পিয়েরে।

চলতি সপ্তাহে ইসরায়েল, ফিলিস্তিন ও সৌদি আরবে সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট। তারপর বুধবার জলবায়ু পরিবর্তন বিষয়ক এক কর্মসূচিতে অংশ নিতে দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতা ও অপরাধ বিষয়ক একটি সেমিনার ও নিজের রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক পার্টির তহবিল সংগ্রহ বিষয়ক প্রচারণায় যোগ দিতে দেশের উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ায় যাওয়ার কথা ছিল জো বাইডেনের। কিন্তু তার আগেই করোনা পজিটিভ শনাক্ত হলেন তিনি।

ক্যাথরিন জেন পিয়েরে বলেন, প্রেসিডেন্ট করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন। কয়েক মাস আগে বুস্টার ডোজও নিয়েছেন। করোনার মৃদু উপসর্গে ভুগছেন তিনি। সিডিসির গাইডলাইন অনুযায়ী তার চিকিৎসা চলছে।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি