ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানে নবনির্বাচিত ইউপি সদস্যকে অপহরণ


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২২ দুপুর ১১:৪৬

বান্দরবানের রুমা উপজেলায় বাড়ি থেকে ডেকে নবনির্বাচিত ইউপি সদস্য মংসাচিং মারমা (৫০) এবং মংমং চিং মারমা (৩০) নামে দুই ব্যক্তিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।  তবে কে বা কারা নিয়ে গেছে, সে ব্যাপারে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ৪নং গ্যালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো।

গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে রুমা উপজেলায় ৪নং গ্যালেঙ্গ্যা  ইউনিয়নের পানতলা পাড়া থেকে তাদেরকে অপহরণ করা হয়। তারা হলেন-  রুমা উপজেলায় গ্যালেঙ্গা ইউনিয়নে ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মংসাচিং মার্মা (৫০) এবং মংমং চিং মারমা (৩০)। তারা পানতলাপাড়ার বাসিন্দা।

ওই এলাকার ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, দিন-দুপুরের কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পানতলাপাড়ায় আসে। পরে তাদের খোঁজ করে বাড়ি থেকে ডেকে অপহরণ করে নিয়ে চলে যায়। বিকেল পর্যন্ত বাড়িতে না ফিরলে এলাকায় শুরু হয় খোঁজাখুঁজি।

তিনি আরো জানিয়েছেন, অপহরণের বিষয়ে ইউপি সদস্য সহধর্মিণী এসে জানিয়েছেন। পরে রুমা থানায় গিয়ে অপহরণের ঘটনায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়া হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানান, অপহরনের ব্যাপারে পরিবারের লোকজন থানায় এসে মামলা করেছেন। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

জামান / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ