ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে প্রতিবন্ধীকে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেফতার ৩


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২২ দুপুর ৪:৪

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জে মন্দিরের খুঁটির সাথে বেধে জয় চন্দ্র মেস্তুরি নামে এক মানসিক প্রতিবন্ধীকে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের নমগ্রামের স্বর্ণেরচর মন্দিরে এ ঘটনা ঘটে। তবে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে প্রতিবন্ধীকে মারধরের ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

ভিডিওতে দেখা যায়, মন্দিরের খুঁটির সাথে বেঁধে জয়কে বেধড়ক মারধর করছে একই এলাকার তাপস মৃধা, অসীম চন্দ্রসহ আরো কয়েকজন। নির্যাতনের শিকার জয় চন্দ্র মেস্তরি ওই গ্রামের নরসুন্দর শ্যামল চন্দ্র মেস্তরির ছেলে।

এদিকে, নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়ে গেলে নড়েচড়ে বসে লালমোহন থানা পুলিশ। পরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে অমানবিক নির্যাতনের শিকার ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বাবা শ্যামল চন্দ্র।

এ সময় শ্যামল চন্দ্র মেস্তরি বলেন, জয় চন্দ্র মানসিক প্রতিবন্ধী। সে প্রায়ই দুষ্টুমিতে মেতে থাকে। শুনেছি সে বৃহস্পতিবার সকালে তাপস মৃধার আত্মীয়কে থাপ্পড় দিয়েছিল। তারই জের ধরে তাপস ও তার আত্মীয় এবং অসীমসহ কয়েকজন মিলে মন্দিরের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করে। এর আগেও কারণে-অকারণে জয়কে মারধর করত তারা।  

সংবাদ পেয়ে আহত জয়কে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ। এ সময় তার চিকিৎসাসহ অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেন ওসি।

এদিকে, প্রতিবন্ধী সন্তানের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় পাঁচজনকে আসামি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন তার বাবা শ্যামল চন্দ্র মেস্তরি। পরে বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে মামলার মূল আসামি তাপস মৃধা, তার স্ত্রী প্রমীলা ও অসীমের স্ত্রী রীনা রানীকে গ্রেফতার করে পুলিশ।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, জয় চন্দ্রের বাবা শ্যামল চন্দ্র মেস্তরি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রাতেই মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।

জামান / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত