ঘোড়াঘাটে ট্রাকচাপায় নারী গৃহকর্মী নিহত
দিনাজপুরের ঘোড়াঘাটে মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সালেহা বেগম (৬৭) নামে এক নারী গৃহকর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহীমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক এবং ট্রাকের চালকসহ হেলপারকে আটক করেছে পুলিশ। নিহত সালেহা বেগম উপজেলার সিংড়া ইউপির বিরাহীমপুর গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রানীগঞ্জ গো-হাটের পেছনে স্কুল শিক্ষক কালাম মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন সালেহা বেগম। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালেও নিজ বাড়ি গুচ্ছগ্রাম থেকে আঞ্চলিক মহাসড়ক দিয়ে কাজ করার জন্য যাচ্ছিলেন।
স্থনীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত বৃদ্ধা মহাসড়ক দিয়ে রানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আমরা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছি। সকল আইনগত প্রক্রিয়া শেষ করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারকে মামলা করার জন্য বলা হয়েছে। তারা মামলা না করলে আমরা বাদী হয়ে সড়ক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করব।
জামান / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান