রাশিয়া-ইউক্রেনের মধ্যে খাদ্যশস্য রপ্তানির চুক্তি স্বাক্ষর
কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি করতে চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া এবং ইউক্রেন। তুরস্কের ইস্তানবুলে হয় এ চুক্তি স্বাক্ষর। রাশিয়া-ইউক্রেনের শস্য চুক্তির বিষয়টি নিয়ে মধ্যস্থতা করে তুরস্ক। খবর দ্য গার্ডিয়ানের।
ইউক্রেনে হামলা করার পর দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোর বেশিরভাগই দখল করে রাশিয়া। এরপর সেগুলো বন্ধ করে দেয় তারা। ফলে বন্ধ হয়ে যায় ইউক্রেনের শস্য রপ্তানিও। এতে বিশ্বে খাদ্য সংকটের শঙ্কা দেখা দেয়। কারণ, বিশ্বের অন্যতম বৃহত্তম গম উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হলো ইউক্রেন।
স্থানীয় সময় আজ শুক্রবার (২২ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী চুক্তিতে স্বাক্ষর করেন। এখানে উপস্থিত ছিলেন- তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এ চুক্তির মাধ্যমে আটকে থাকা ইউক্রেনের বন্দরগুলো আবার খুলে গেল। এখন ইউক্রেনের উৎপাদিত গম এবং সূর্যমুখী তেল, বার্লি এবং ভুট্টা রপ্তানির দ্বারও খুলে গেল।
চুক্তি অনুযায়ী ইউক্রেনের তিনটি বন্দর ব্যবহার করে শস্য রপ্তানি করবে ইউক্রেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ওডেসা বন্দরও। আশা করা হচ্ছে চুক্তি হওয়ায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিরাজমান থাকলেও শস্য নিয়ে কোনো ঝামেলা হবে না।
এদিকে, শস্য রপ্তানি এবং বাইরে থেকে ইউক্রেনের বন্দরে জাহাজ প্রবেশের বিষয়টি নজরদারি করবে তুরস্ক। ইউক্রেন যেন শস্য রপ্তানির আড়ালে জাহাজ দিয়ে কোনো অস্ত্র না আনতে পারে, সেটি দেখার দায়িত্ব দেয়া হয়েছে তুরস্ককে।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে