ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিশ্ববাজারে কমেছে গমের দাম


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৭-২০২২ সকাল ৭:১

কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি করতে চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া-ইউক্রেন। তুরস্কের ইস্তানবুলে হয় এ চুক্তি। চুক্তি স্বাক্ষরের খবরে ২০ মিলিয়ন টন ইউক্রেনীয় শস্যের অবরোধ মুক্ত করার সম্ভাবনা ইতোমধ্যেই শুক্রবার (২২ জুলাই) বিশ্ববাজারে গমের দাম ২ শতাংশ হ্রাস পেয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনে হামলা করার পর দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোর বেশিরভাগই দখল করে রাশিয়া। এরপর সেগুলো বন্ধ করে দেয় তারা। ফলে বন্ধ হয়ে যায় ইউক্রেনের শস্য রপ্তানিও। এতে করে বিশ্বে খাদ্য সংকটের শঙ্কা দেখা দেয়। কারণ বিশ্বের অন্যতম বৃহত্তম গম উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হলো ইউক্রেন। 

এ চুক্তির মাধ্যমে আটকে থাকা ইউক্রেনের বন্দরগুলো আবার খুলে যাবে। শুধু গমই নয়, ইউক্রেনের উৎপাদিত গম এবং সূর্যমুখী তেল, বার্লি এবং ভূট্টা রপ্তানির দ্বারও খুলে গেল এই চুক্তির ফলে।

চুক্তি অনুযায়ী ইউক্রেনের তিনটি বন্দর ব্যবহার করে শস্য রপ্তানি করবে ইউক্রেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ওডেসা বন্দরও।  আশা করা হচ্ছে চুক্তি হওয়ায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিরাজমান থাকলেও শস্য নিয়ে কোনো ঝামেলা হবে না।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি