ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানে ৭ কোটি টাকার ব্যায়ের বাস টার্মিনাল শুভ উদ্বোধন


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২২ দুপুর ২:৪৮
বান্দরবানের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নের ৭ কোটি টাকার ব্যায়ের বান্দরবান বাস টার্মিনাল ও রুমা বাস টার্মিনাল আধুনিকায়নের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 
 
শনিবার (২৩ জুলাই) সকালের বান্দরবান হাফেজঘোনা বাস টার্মিনালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিকায়ন ভিত্তির প্রস্থর উদ্বোধন করেন।
 
পরে বেলা ১২টায় সদর উপজেলার লেমুঝিরি এলাকায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বান্দরবান উপকেন্দ্রের উদ্বোধন করেন।
 
বক্তব্য বীর বাহাদুর উশৈসিং বলেন,সরকার পার্বত‍্যাঞ্চলের সার্বিক উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায় করছে, জনগণ এর সুফলও পাচ্ছে। বান্দরবান বাস টার্মিনালটি চালু হলে যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে, যানজট কমবে। এ জন্যই বাস টার্মিনালটি নতুনভাবে চালু করা হচ্ছে।
 
তিনি আরো বলেন, বাস টার্মিনালটি আধুনিক সুবিধা সম্বলিতভাবে নির্মাণ করা হবে। এখানে বিশ্রামাগার, চাইল্ড ফিডিং কেন্দ্র, শৌচাগার ব‍্যবস্থা থাকবে। তবে নির্মাণের পর টার্মিনালটি রক্ষণাবেক্ষণে পরিবহন মালিক শ্রমিক সবাইকে আন্তরিক হতে হবে। 
 
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ সাদেক,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ হারুনুর রশ্মিদ, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার রেজা, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ,  পৌর প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর সহ পরিবহনের মালিক সমিতি ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ