লালমোহনে প্রতিবন্ধী জয়ের বাবার হাতে অনুদান তুলে দিলেন ইউএনও
ভোলার লালমোহনে মন্দিরে মারধরের শিকার মানসিক প্রতিবন্ধী জয়ের বাবার হাতে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।
শনিবার দুপুরে লালমোহন থানার আয়োজনে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট এলাকার স্বর্ণেরচর মন্দিরে অপরাধ বিরোধী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা জেলা প্রশাসকের পক্ষে এ অনুদান প্রদান করেন তিনি।
গত বৃহস্পতিবার সকালে এ মন্দিরের খুঁটির সাথে বেঁধে প্রতিবন্ধী জয়কে মারধর করে দুই যুবক, পরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ভবিষ্যতে এমন অপরাধ রোধে ও জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এ সভা করে লালমোহন থানা পুলিশ।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মিয়া আরও অনেকে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান