ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুতুবদিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৩-৭-২০২২ দুপুর ৪:৩৬
"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" প্রতিপাদ্যে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত  সারাদেশে উদযাপিত হতে যাচ্ছে এবারের  জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। ২৪ জুলাই ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ২৩ জুলাই (শনিবার) সকাল সাড়ে ১১ টার দিকে  উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে  সংবাদ সম্মেলন / মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে কুতুবদিয়ার মৎস্য চাষী, চিংড়ি চাষী,কাঁকড়া চাষী, আড়ৎদার,মৎস্য ব্যবসায়ী, মৎস্যজীবীসহ মৎস্য সংশ্লীষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন মেরিন ফিশারিজ অফিসার নাজমুস সাকিব। 
 
তিনি জানান, অন লাইন ডাটাবেইজ চলমান  প্রক্রিয়ায় কুতুবদিয়ার ১৩ থেকে ৪০ হর্স পাওয়ারের ৬শ ৮৪টি  ফিশিং ট্রলার অন্তর্ভুক্ত হয়েছে। পর্যায়ক্রমে সব ধরনের মাছ ধরার ট্রলারকে ডাটাবেইজে আনা হবে। ট্রলারগুলোকে দেয়া হবে একটি করে ডিভাইস। প্রথম পর্যায়ে কুতুবদিয়ার জন্য ৩শ ২৯টি ডিভাইস বরাদ্দ দেয়া হয়েছে। যা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন (জিএসএম) এর মাধ্যমে মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম থেকে মনিটরিং করা হবে। পরবর্তীতে কুতুবদিয়া অজাখালী এলাকায় সার্ভিলেন্জ চেকপোস্ট স্থাপন করে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। 
 
তিনি জানান, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৫.৫২ লক্ষ মেট্রিক টন। আর মাছ উৎপাদন হয়েছে ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। ইলিশ উৎপাদনকারী ১১ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে তৃতীয়। মিঠা পানির মাছ উৎপাদনে চতুর্থ এবং বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে পঞ্চম। তেলাপিয়া  উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ এবং এশিয়ার মধ্যে তৃতীয়। পাশাপাশি বিশ্ব সামুদ্রিক ও উপকূলীয় ক্রাস্টাশিয়ান্স ও ফিনফিশ উৎপাদনে  যথাক্রমে অষ্টম ও ১২তম স্থান অধিকার করেছে।
 
এসময় উপস্থিত ছিলেন, সিএস এমএফডি প্রকল্পের ক্লাস্টার অফিসার মজনু হোসেন,ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তা এরফান উদ্দিন, NATP-2 প্রকল্পের ক্ষেত্র সহকারী সৌরভ চন্দ্র বর্মন, লীপ মহিউদ্দিন প্রমুখ। 
 
স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে এস,কে লিটন কুতুবী  এম এ মান্নান, নজরুল ইসলাম  আবুল কাশেমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ