সাতকানিয়ার কেঁওচিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক কেঁওচিয়া ইউনিয়নের বিভিন্ন অপরাধ দমনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকেলে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া থানা সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান। প্রধান আলোচক ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) তারেক মু. আব্দুল হান্নানও। এ সময় কেঁওচিয়া ইউনিয়নের সকল ইউপি সদস্য/সদস্যা এবং গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সাতকানিয়া সার্কেলের অ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন, কেঁওচিয়া ইউনিয়নের জঙ্গী, ইভটিজিং, চুরি, ডাকাতি,মাদক কারবারিদের বিষয়ে সোচ্চারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডকে দমন করার নিমিত্তে কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে আজকের এই বিট পুলিশিং সভার আয়োজন করেছি আমরা সাতকানিয়া থানা প্রশাসনের পক্ষ থেকে।
তিনি আরো বলেন, কেঁওচিয়ার চেয়ারম্যানকে সাথে নিয়ে পুলিশ প্রশাসন কেঁওচিয়ার জনকল্যানমূলকসহ সার্বিক বিষয়কে গুরুত্বসহকারে দেখে আসছেন।
সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন, আপনাদের আশপাশে ঘটে যাওয়া সকল অনিম বা দুষ্টচক্রের কাউকে চোখে পড়লেই আপনারা সাথে সাথে আমাকে জানাবেন আমি সাতকানিয়া থানার ওসি হিসেবে আজকের বিট পুলিশিং সভায় আপনাদের ওয়াদা দিয়ে যাচ্ছি আপনাদের নাম গোপন রাখা হবে অপরদিকে অপরাধীচক্র যতই শক্তিশালী হবে হোক আমি আইনের কাটগড়ায় দাঁড় করাব ইনশাআল্লাহ।
সভাপতিত্বের বক্তব্যে কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী বলেন-আমি জনগনের চেয়ারম্যান আমি জনগণের সকল সুখ-দুঃখে সব সময় পাশে ছিলাম। এমন কী আমি চেয়ারম্যান হওয়ার বহু আগে থেকেই কেঁওচিয়ার জনগণের সাথেই মিশে আসছি। কেঁওচিয়ার মানুষ কাঁদলে আমিও কাঁদি, ওরা হাসলে আমিও হাসি। আমি আজীবন এভাবেই থাকতে চাই। আমি পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে অতীতের মতো সকল অসঙ্গতির বিরুদ্ধে আপনাদের সাথে থাকব।
এমএসএম / জামান
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied