স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠক পন্ড করে দিলো আওয়ামীলীগ
দীর্ঘ ২২বছর পর আগামী ২৭জুলাই ঢাকার দোহার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক প্রার্থীই জয়ী হওযার লক্ষে ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট চেয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তারই অংশ বিশেষ আজ শনিবার বিকালে দোহার পৌরসভার পশ্চিম বানাঘাটা মৃধা বাড়ি সংলগ্ন ৭নং ওয়ার্ডে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. নুরুল ইসলাম তার নির্বাচনী প্রচারণার উঠান বৈঠক করছিলেন। এসময় দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিলাশপুর (ইউপি) চেয়ারম্যান রাশেদ চোকদারের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি দল এসে নুরুল ইসলামের উঠান বৈঠক পন্ড করে দেন বলে অভিযোগ করেন স্বতন্ত্র এই প্রার্থী।
স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম অভিযোগ করে আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে উঠান বৈঠক করছিলাম সেখানে ছাত্রলীগের সভাপতি ও বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিলাশপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদারের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি বাহিনী আমাদের উপর হামলা চালায় এবং উঠান বৈঠকটি পন্ড করে দেয়। গণতন্ত্র দেশে এরকম সন্ত্রাসীপনা চলতে পারে না। আমি এর সঠিক বিচার চাই। আগামীদিন নিরাপত্তার সাথে প্রচারণা চালাতে প্রশাসনের সাহায্য এবং সুষ্ঠু নির্বাচন চাই।
এবিষয়ে জানতে চাইলে বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিলাশপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার বলেন, আমি কেন তার উঠান বৈঠকে বাঁধা দিবো? উল্টো আমি তার উঠান বৈঠকে সাহায্য করেছি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. নুরুল ইসলাম আজ তার নির্বাচনী প্রচারণায় দোহারে অবাঞ্চিত বিএনপি নেতা নাজমুল হুদাকে সাথে নিয়ে নির্বাচনি প্রচারণা করতেছেন। আমরা তার প্রতিবাদ করেছি কিন্তু তার উঠান বৈঠক পন্ড করিনি।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, এবিষয়ে আমার কাছে কোন প্রার্থী অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied