ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৫:৪৮

নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রোববার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে একটি র‌্যালি বেরা করা হয়। র‌্যালি শেষে উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় পোনা অবমুক্ত ও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ও মৎস্যচাষি কামরুজ্জামান, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আইয়ুব, সঞ্চালক পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, সাব-ইন্সপেক্টর সবুজ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপনসহ বিভিন্ন মৎস্যচাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাবেক ইউপি চেয়ারম্যান ও সফল মৎস্যচাষি কামরুজ্জামানকে শিং, মাগুর চাষি হিসেবে, জাহিদুল ইসলামকে গুলশা, পাবদা চাষি হিসেবে এবং একেএম মোস্তাফিজুর রহমানকে কার্প মিশ্রজাতীয় সফল মাছ চাষি হিসেবে পুরস্কৃত করা হয়। 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু