ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আ’লীগ নেতার মৃত্যু


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৬:৬
নোয়াখালীর হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ (৫৫) মারা গেছেন। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাতিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাহবুব মোর্শেদ লিটন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 
 
মো. ইউসুফ হাতিয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বুড়িরচর শহীদ আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
 
হাতিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কেফায়েত উল্যাহ জানান, গত ১২ জুলাই সকাল ৭টার দিকে নিজের মাছের প্রজেক্ট থেকে বাড়ি ফেরার পথে ইউসুফ স্যারের মোটরসাইকেলের সামনে একটি বিড়াল পড়ে। ওই সময় ব্রেক করলে মোটরসাইকেল নিয়স্ত্রণ হারিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে একই দিন হাতিয়া দ্বীপ কলেজ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়। সেখানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি। সোমবার সকাল ৯টার দিকে তাকে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান