ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৬:৩৮
কক্সবাজারের কুতুবদিয়ায় মনু নামে এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে দাঁতের চিকিৎসার নামে প্রতারণা করার অভিযোগ উঠেছে। এই হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করে দাঁত নষ্ট হওয়ায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন একাধিক ভুক্তভোগী। 
 
অভিযোগ সূত্রে জানা যায়, দাঁতের ডাক্তার মনু ওরফে মনির হোসেন উপজেলার বিভিন্ন প্রান্তে দাঁতের ডাক্তার পরিচয় দিয়ে দাঁতের চিকিৎসার নামে প্রতারণা করে অসহায় মানুষের টাকা হাতিয়ে নিচ্ছেন। 
 
আফরোজা নামের এক ভুক্তভোগী জানান, দাঁতের চিকিৎসার নামে প্রতারণা করে মনু ডাক্তার তার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। এই হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করে তিনটি দাঁত নষ্ট হয়ে গেছে তার। তিনি এই হাতুড়ে ডাক্তারের উপযুক্ত শাস্তি চান। 
 
হাদিসা নামের আরেক ভুক্তভোগী জানান, মনির হোসেন নিজেকে একজন দাঁতের বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে প্রচার করে এলাকার সহজ-সরল মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। ভুলভাল চিকিৎসা করে হাতিয়ে নিচ্ছে প্রচুর টাকা। নষ্ট করছে মানুষের মূল্যবান দাঁত। তিনিও এই হাতুড়ে ডাক্তারের কাছে ভুল চিকিৎসার শিকার হয়ে দুটি দাঁত হারিয়েছেন। 
 
খবর নিয়ে জানা যায়, মনির হোসেন ওরফে মনো ডাক্তার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কুইলার পাড়া গ্রামের মৃত নসরত আলীর পুত্র। 
 
অভিযোগের বিষয়ে তিনি বলেন, তিনি চট্টগ্রাম শহরের লালদীঘির পাড়ে এক দন্ত চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে দাঁতের চিকিৎসা রপ্ত করেছেন। সেখান থেকে কুতুবদিয়ায় এসে দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসা করে আসছেন। এখনো কোনো রোগীর ক্ষতি হয়নি। আমি একটি লিকুইডের মাধ্যমে দাঁতের প্রাথমিক চিকিৎসা করে থাকি। আমার স্যারের সাথে যোগাযোগ করে চিকিৎসা দেই। রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে আমি তাদের চকরিয়া অথবা চট্টগ্রাম যেতে পরামর্শ প্রদান করি। দাঁতের চিকিৎসায় তার কোনো ডিপ্লোমা কোর্স নেই বলে স্বীকার করেন মনির হোসেন। 
 
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন আব্দুর রহমান চৌধুরী বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে উপজেলায় ভুয়া ডাক্তারের বিরুদ্ধে শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা