ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত নোয়াখালীর ২ যুবক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৭-২০২২ সকাল ৯:৮

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) বিকেলে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার বাড়ির মৃত মহিন উদ্দিনের ছেলে আরিফ হোসেন (২২) ও একই উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে মো. শুভ (২৪)।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. মামুন জানান, নিহত দুই যুবক দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরের একটি বাংলাদেশির দোকানে কাজ করতেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে। একপর্যায়ে তারা শুভকে গুলি করে। আরিফ, হাসানসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ আফ্রিকা প্রবাসী দুজনের মৃত্যুর খবর শুনেছি। তাদের সেখানে জানাজা শেষে বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা