ইউক্রেনের সরকারকে উৎখাত করা হবে : সের্গেই ল্যাভরভ
টানা ৫ মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। আগ্রাসন শুরুর পর দীর্ঘ এই সময়ে রাশিয়া যেটা কখনও বলেনি, এবার সেটিই বলে ফেলল দেশটি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সরকারকে উৎখাত করতে চাইছে রাশিয়া। মস্কোর এই অবস্থানটি তাদের আগের সকল বক্তব্য থেকে বিপরীত। সোমবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের রাজধানী কায়রোতে ইউক্রেনীয় সরকারকে উৎখাতের বিষয়ে এই মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানে তিনি বলেন, আমরা অবশ্যই ইউক্রেনের জনগণকে এমন একটি শাসন থেকে মুক্ত করতে সাহায্য করব যা একেবারেই জনবিরোধী এবং ইতিহাসবিরোধী। রাশিয়ান ও ইউক্রেনীয় জনগণ ভবিষ্যতে একসঙ্গে বসবাস করবে।
এদিকে ইউক্রেনে প্রবেশে ইচ্ছুক জাহাজগুলোতে অস্ত্রের জন্য পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন ল্যাভরভ। তিনি বলেছেন, ইউক্রেনের বন্দরে অতিরিক্ত শস্য নিতে আসা কোনো জাহাজ যেন কোনো অস্ত্র না আনে তা নিশ্চিত করার জন্য সেগুলো পরিদর্শন করা হবে।
কায়রোতে আরব লীগের এক ভাষণে ল্যাভরভ আরো বলেন, অস্ত্র বহনকারী যে কোনো জাহাজ ‘অবিচ্ছিন্ন সংঘর্ষের জন্য ক্ষতিকর’ হবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর আগে মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরির সাথে দেখা করেন এবং মিসরে রাশিয়ান শস্য সরবরাহের বিষয়ে আশ্বাস দেন।
জামান / জামান
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি
ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প
৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান