দূর্নীতির বিরুদ্ধে অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক সেলিম চৌধুরী
বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। যে যেভাবে পারছে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এরমধ্যে আশার আলো হচ্ছে কিছু তরুণ-যুবক দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। এরা দুর্নীতিকে ঘৃণা করে, এসব তরুণ-যুবক সমাজকে উৎসাহিত করা হলে তারা আরো বেশি অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখতে এগিয়ে আসবে, এদের ভূমিকায় দেশে অনিয়ম দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
সাম্প্রতিক সময়ে কালুরঘাট সেতু মেরামতে অনিয়ম-দুর্নীতি,লুটপাটের বিরুদ্ধে আইনী নোটিসসহ নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে লেখালেখির মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম অফিসের প্রতিবেদক অ্যাডভোকেট সাংবাদিক সেলিম চৌধুরী। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ বোয়ালখালী প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আলম।
গতকাল রোববার (২৪ জুলাই) চট্টগ্রামের বোয়ালখালী প্রেসক্লাবের আয়োজিত ঈদ পুনমির্লনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, পৌরসভা মেয়র জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, বাংলা টিভির ব্যুরো চীফ চৌধুরী লোকমান, হাওলাপুরী দরবার শরীফের পীরজাদা সৈয়দ নাজমুল কদ্দুস আকবরী, কাউন্সিল হাজী নাছের আলী, আহল্লা দরবার শরীফের শাহজাদা সৈয়দ মঈনুল ইসলাম জুনায়েদ, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক ইসলাম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী, দপ্তর সম্পাদক সৈয়দ নজরুল, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, প্রচার সম্পাদক নাইম উদ্দীন, নির্বাহী সদস্য এমরান চৌধুরী, জাহিদ হাসান, শাহআলম বাবলু।
বোয়ালখালী প্রেসক্লাবের আয়োজিত এই গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় চিকিৎসক, সাংবাদিক, সমাজসেবকসহ ২০ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied