ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু
ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। সোমবার (২৫ জুলাই) সকালে শপথ নেন তিনি। দ্রৌপদী মুর্মুকে শপথবাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা। শপথের পর দ্রৌপদীর সম্মানে ২১টি গান স্যালুট দেয়া হয়।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দ্রৌপদীর পূর্বসূরি রামনাথ কোবিন্দ, বিদায়ী উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়াহ নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দল কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, দ্রৌপদীর রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিরলাসহ অনেকে।
শপথ নেয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, আমাকে রাষ্ট্রপতি নির্বাচিত করার মধ্যদিয়ে প্রমাণ হলো এ দেশের গরিবদেরও স্বপ্ন থাকতে পারে এবং তা পূরণ হতে পারে।
শপথ নেয়ার আগে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দ্রৌপদী। পরে তিনি বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে গত বৃহস্পতিবার সম্মিলিত বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে ভারতের প্রথম আদিবাসী ও দ্বিতীয় নারী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন দ্রৌপদী মুর্মু।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে