বান্দরবান পার্বত্য জেলা পরিষদের জিএফএস পাইপলাইন প্রকল্পের অর্থের হরিলুট, চিহ্ন নেই বাস্তবায়নের
বান্দরবানের রুমা উপজেলায় জিএফএস পাইপলাইনে পানি সরবরাহ প্রকল্পের কোনো কাজ না করে অর্থ হরিলুটের অভিযোগ উঠেছে। প্রকল্পের স্কিমের নাম থাকলেও ঠিকাদারের দুর্নীতির কারণে বাস্তবায়নের চিহ্ন নেই বলে অভিযোগ এই এলাকার বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ, গ্রীষ্ম মৌসুমে তীব্র পানির সংকটের ফলে সমস্যা নিরসনের জন্য জেলা পরিষদের সদস্য সিংয়ং ম্রো বরাবর আবেদন করেছিলেন। আবেদন পরে ঐ এলাকার পানি সমস্যা নিরসনের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে জিএফএস পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের প্রকল্পে বরাদ্দ দেয়া হয়। অথচ ঐ এলাকায় পানির পাইনলাইনের কাজ তো দূরের কথা, কাজের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, বর্তমান পর্যায়ে পানি সমস্যার সম্মুখীন হয়েছেন ঐসব এলাকার বাসিন্দারা।
বান্দরবান জেলা পরিষদের তথ্যনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বান্দরবান জেলা পরিষদ থেকে রুমা উপজেলার বিভিন্ন গ্রামে জিএফএস পাইপলাইনের পানি সরবরাহ প্রকল্প/স্কিমের ৪৫ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়। সে প্রকল্পের স্কিমের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান পেলেও বিন্দুমাত্র করেনি কোনো কাজ। এই প্রকল্পের বরাদ্দের কাজ কোন ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে সে ব্যাপারে মুখ খুলতে অপারগতা প্রকাশ করেছেন জেলা পরিষদের সদস্য জুয়েল বম।
সরজমিন দেখা যায়, রুমা উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত ৭নং ওয়ার্ডের লুংঠাংসি পাড়ায় দুটি গাজী ট্যাংঙ্ক এবং ৩ হাজার পাইপ দিয়ে কাজ শেষ করেছে ঐ ঠিকাদারি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, রুমা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ইয়াংরে ম্রো পাড়ায়ও ২০ লাখ টাকার প্রকল্প স্কিম নাম থাকলেও বাস্তবায়নের ২০ টাকার চিহ্ন দেখা যায়নি।
এছাড়াও থাইক্ষ্যাং বম পাড়া,হ্লাচিং মার্মা পাড়ায, হাকুরাম ত্রিপুরা পাড়াইয় একই চিত্র। ঐ তিনটি গ্রামের ও জিএফএস পাইপ এর মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প স্কিম থাকলে ও কাজেই কর্মে কিছু না করে আগের মতো রেখে যায়। নাম মাত্র ঠিকাদার প্রতিষ্ঠান অথচ উন্নয়নের কোন ছোঁয়া পড়েনি ঐ সব দুর্গম এলাকার গ্রামগুলোতে। সেসব এলাকার পানি সংকট নিরাসন হওয়ার দূরের কথা উল্টো পানি অভাব দেখা দিয়েছে সেসব গ্রামে। এ যেন বলা যায় অর্থের প্রলোভনে পড়ে পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠিকে মৃত্যু পথে ঠেলে দিয়েছেন দুর্নীতিবাজরা। তাদের এই দুর্নীতি চিত্র যেন আয়না ফলকের মতন ভেসে উঠে আসছে ঐ এলাকার উন্নয়নের কর্মকান্ড দেখে।
ইয়াংরে ম্রো পাড়ার বাসিন্দা পারিং ম্রো বলেন, গ্রীস্ম মৌসুমে তীব্র পানি সংকটে ফলে সমস্যা নিরসনে জন্য জেলা পরিষদের সদস্য সিংয়ং ম্রো কাছে আবেদন করেছি। কিন্তু পানি নিরাসন হওয়ার দুরের কথা কাজ পর্যন্ত করেননি ঠিকাদাররা। এখন আমরা পানি জন্য হাহাকার।
একই এলাকার বাসিন্দা লেরিং ম্রো বলেন, প্রকল্প কাজ পেয়েছে বলে শুনেছি। কিন্তু গ্রামের ভিতর এক বিন্দু মাত্রও কাজ হয় নাই।
থাইক্ষ্যং পাড়া বাসিন্দা জিংথাং বম বলেন, শুধু প্রকল্প নাম শুনেছি কিন্তু বাস্তবায়নের দেখা যায়নি। গ্রামের ভিতর তাদের ইচ্ছায় পাইপ লাইন বসিয়েছে কিন্তু ট্যাঙ্ক দেওয়া দুরের কথা দেখাও যায়নি।
এ ব্যাপারে প্রকল্পের দ্বায়িত্বরত মিস্ত্রি মো. ইদ্রিস বলেন, থাইক্ষ্যং বম পাড়াতে শুধু পাইপ লাইনের কাজ করা হয়েছে। নতুন করে কোনো ট্যাঙ্ক দেওয়া হয়নি। তবে এই প্রকল্পের কাজগুলো হুমায়ুন ঠিকাদার পেয়েছে বলে জানান তিনি।
বান্দরবান জেলা পরিষদের নক্সাকার থোয়াইচমং মার্মা কাছে বলেন, এইটা তো গত বছরের শেষ হয়ে গেছে। আর এ ব্যাপারে রুমা উপজেলার দ্বায়িত্ব জুয়েল বম সাথে যোগাযোগ করেন। বান্দরবান জেলা পরিষদের সদস্য জুয়েল বম বলেন, জিএফএস পানি লাইন ইয়াংরে ম্রো পাড়ার পরিবর্তে লুংঠাওসি বম পাড়া মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও এটি ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ কোন সংস্থা নাহ।
ঠিকাদার ব্যাপারের প্রশ্ন করা হলে তিনি বলেন, ঠিকাদার নাম বলা যাবে নাহ বলে জানিয়েছেন তিনি।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন