ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বিভাগীয় সদরে পরীক্ষা হলে এ‌ ভোগান্তি পোহাতে হতো না


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২৫-৭-২০২২ দুপুর ৪:৫৪
চট্রগ্রাম থেকে ১২ ঘণ্টা পর রাজশাহী এসে পৌঁছালাম। কিন্তু এখানে কোন হোটেলে রুম ফাঁকা পেলাম না। পরে বাধ্য হয়ে ৪৬ কিলোমিটার দূরে পাশের জেলা নাটোরে চলে যেতে হয়েছে গতকাল (২৪ জুলাই)। আজ সকালে তড়িঘড়ি করে নাটোর থেকে রাজশাহী এসেছি ভর্তি পরীক্ষা দিতে। পরীক্ষা কি দিব, আগেই ক্লান্ত হয়ে পড়েছি। যদি বিভাগীয় সদরে ভর্তি পরীক্ষা হতো, তাহলে এ ভোগান্তি পোহাতে হতো না। আক্ষেপের সুরে এসব কথা বলছিলেন চট্টগ্রাম থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা নিলয় দাস। 
 
শুধু নিলয় নয়, একই সমস্যায় পড়েছে আরো দুই শতাধিক শিক্ষার্থী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে কথা হয় সকালের সময়ের। তারা বলেছেন, যদি বিভাগীয় শহরে পরীক্ষা হতো, তবে আবাসন নিয়ে ঝামেলায় পড়তে হতো না। টাকা সাশ্রয় হতো। অনেক সময় বেঁচে যেত। নিজের সুবিধামতো নিজের বিভাগে পরীক্ষা দেওয়া যেত। 
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এবছরের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে ২৭ জুলাই পর্যন্ত। 'গ' ইউনিটের ১৫৫৮ আসনের বিপরীতে এবার লড়বেন ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
 
কক্সবাজার থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা নেওয়াজ নজরুল সকালের সময়কে বলেন, রাজশাহী আসতে সময় লেগেছে প্রায় ২০ ঘণ্টা। আমার পরিবারের আর্থিক অবস্থা একটু খারাপ। এতদূর আসতে অনেক টাকা খরচ হয়েছে। আমার পরিবারের পক্ষে এ টাকা দেয়া সম্ভব ছিল না, ধার করে পরীক্ষা দিতে এসেছি। 
 
কুড়িগ্রাম থেকে আসা আতিক হাসান দুঃখ প্রকাশ করে বলেন, অনেক ভর্তি পরীক্ষার্থী একসাথে আসায় কোন বাসে সিট ফাঁকা ছিল না। বাড়ি থেকে ভেঙ্গে ভেঙ্গে আসতে হয়েছে। বিভাগীয় শহরে পরীক্ষা হলে, এত কষ্ট পোড়াতে হতো না। 
 
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আগামীবার থেকে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমরা একাডেমিক কাউন্সিলে প্রস্তাব উত্থাপন করবো। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কমিটির সাথে আমরা এ বিষয়ে আলোচনা করবো। শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা সম্ভাব্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবো। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য