চার দিনের ব্যবধানে ফুলবাড়ীতে কমেছে পেঁয়াজের দাম, ২৪ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকায়
দিনাজপুরের ফুলবাড়ীতে গত চার দিনের ব্যবধানে আরেক দফায় কমেছে পেঁয়াজের দাম। এতে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা কমেছে সব রকম পেঁয়াজের দাম। ফলে ২৩ থেকে ২৪ টাকার পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে ১৯ থেকে ২০ টাকা কেজি দরে।
স্থানীয় পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকায় কমে গেছে পেঁয়াজের দাম। প্রকারভেদে ফুলবাড়ী পৌর বাজারে ২৩ থেকে ২৪ টাকার ভারতীয় আমদানিকৃত পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। এতে দেশি পেঁয়াজের দামও কমেছে।
সোমবার (২৫ জুলাই) সকালে ফুলবাড়ী পৌরসভার সবজি বাজারে ঘুরে দেখা গেছে, গত চার দিনের ব্যবধানে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের পাইকারি বাজারে দাম কমেছে কেজিতে চার টাকা। চার দিন আগেও যে পেঁয়াজ পাইকারি বাজারে ২৩-২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। তা আবার খুচরা বাজারে প্রকারভেদে বিক্রি হচ্ছে ২১ থেকে ২২ টাকা কেজি দরে।
সবজি বাজারে পেঁয়াজ কিনতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আসাদুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, ঈদের আগেও পেঁয়াজের দাম কমে আসায় সে সময় বেশি করে পেঁয়াজ কেনা হয়েছিল। আজ আবার পেঁয়াজের দাম কম হওয়ায় পাঁচ কেজি কিনে নিয়েছেন। পেঁয়াজসহ সবজির বাজার স্থিতিশীল থাকলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য অনেক উপকার হয় কেনাকাটা করতে।
এদিকে ২৮-২৯ টাকা কেজি দরের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম কমে যাওয়ায় স্বস্তিতে আছেন ব্যবসায়ীসহ ক্রেতাসাধারণ।
পৌর বাজারের খুচরা সবজি ব্যবসায়ী মন্টু মিয়া বলেন, মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় পেঁয়াজের দাম কমেছে। এতে ২৬ থেকে ২৯ টাকা কেজি দরের আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ২০-২১ টাকা কেজি দরে। একই ভাবে ৩৬ থেকে ৩৯ টাকা কেজি দরের দেশি পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ২৬ টাকা কেজি দরে।
ফুলবাড়ী পৌর বাজারের পাইকারি ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, আদমানি স্বাভাবিক থাকলে বাজারও স্বাভাবিক থাকে। ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলে এখানেও পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে থাকবে। গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫ থেকে ৭ টাকা এবং দেশি পেঁয়াজ ৫-৬ টাকা।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন