কোনাবাড়ী চেকপোস্টে কড়াকড়ি
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে কোনাবাড়ী পুলিশ চেকপোস্টে কড়াকড়ি নজরদারি লক্ষ্য করা গেছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জনসাধারণের যাতায়াত রোধে ৮টি স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। জরুরি সার্ভিস ছাড়া সব ধরনের যানবাহন ঘুরিয়ে দেয়া হচ্ছে। তবে চলাচলের ক্ষেত্রে লোকজন মানছেন না স্বাস্থ্যবিধি। বন্ধ রয়েছে দোকানপাট, শপিংমল। শিল্প-কলকারখানা খোলা থাকায় যানবাহন না পেয়ে অনেকে স্বাস্থ্যঝুঁকি নিয়ে হেঁটে যাতায়াত করছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী পোশাক শ্রমিকরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার সুভাশীস ধর বলেন, সরকারের বিধিনিষেধের আওতাভুক্ত জনসাধারণ, পথচারী এবং যে যানবাহন আছে সেগুলো আমরা অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে ঘুরিয়ে দেই এবং যারা দোকানপাট খোলা রেখেছে তা বন্ধ করে দেই।
এদিকে, গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন নাহার রিতা। তিনি জানান, জেলায় ১৩টি মোবাইল কোর্টের টিম লকডাউন বাস্তবায়নে কাজ করছে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied