ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩ 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ১১:৩৪

কানাডায় গোলাগুলিতে তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) ভোরে উত্তর আমেরিকার এই দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে সিরিজ গোলাগুলির ঘটনায় তারা প্রাণ হারান। পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

পুলিশ বলেছে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারের শহরতলী ল্যাংলি শহরে মধ্যরাতে গোলাগুলি শুরু হয়। গোলাগুলিতে চারজন গুলিবিদ্ধ হন। ধারণা করা হচ্ছে একজন একা পুরুষ বন্দুকধারী এই গুলি চালিয়েছেন। গোলাগুলির পর দুই পুরুষকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং অন্য একজন পুরুষ ও নারী আহত হয়েছেন। আহত নারী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, বন্দুকধারীকে আহত অবস্থায় শনাক্ত করা হয় এবং কর্মকর্তারা ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করেন।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) আঞ্চলিক প্রধান সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বন্দুকধারী একাই হামলা করেছিল কিনা তা নির্ধারণের জন্য আমরা এখনও তদন্ত করছি। তদন্ত চলমান রয়েছে, তবে এখন পর্যন্ত পাওয়া সকল ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে, হামলায় অন্য কেউ জড়িত ছিল না এবং জননিরাপত্তার জন্য এখন আর কোনো হুমকি নেই।’

রয়টার্স বলছে, ল্যাংলি শহর এবং ল্যাংলির টাউনশিপজুড়ে অন্তত পাঁচটি ভিন্ন স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই এলাকার একটি ক্যাসিনোর পার্কিং লট এবং একটি বাস স্টপেজসহ বেশ কয়েকটি এলাকা থেকে জনসাধারণকে দূরে থাকতে এসময় নির্দেশনা দেয় পুলিশ।

জামান / জামান

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স

ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে