ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ করায় কংগ্রেসের ৪ এমপি বহিষ্কার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ১১:৫৬

দ্রব্যমূল্যের দাম বাড়ার প্রতিবাদে প্ল্যাকার্ড নিয়ে ভারতের লোকসভার ভেতর বিক্ষোভ প্রদর্শনের কারণে কংগ্রেস দলীয়  চার এমপিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  লোকসভার স্পিকার ওম বিড়লা সোমবার (২৫ জুলাই) তাদের বহিষ্কারের নির্দেশ দেন।

সংবাদমাধ্যম জানায়, লোকসভায় বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে।  এসময় চার এমপি প্ল্যাকার্ড নিয়ে লোকসভার ভেতর প্রতিবাদ করতে শুরু করেন। পরে তাদের লোকসভার এই অধিবেশন চলা পর্যন্ত বহিষ্কার করেন স্পিকার। বহিষ্কারের খবর জানার পরপরই চার এমপি পার্লামেন্ট ভবনের সামনে থাকা গান্ধীর মূর্তির সামনে অবস্থান নেন এবং স্লোগান দিতে শুরু করেন।

লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ বলেন, ‌এমপিরা গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, ময়দা এবং বাটার মিল্কের মতো জিনিসের উপর জিএসটি আরোপের বিষয়গুলি প্ল্যাকার্ডে তুলে ধরেছেন। আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনার দাবি জানিয়ে একটি প্রস্তাব দিয়েছিলামভ। কিন্তু কোনো আলোচনা হয়নি।

এদিকে লোকসভা অধিবেশনে এমপিদের এমন কর্মকাণ্ডের সমালোচনা করে স্পিকার বলেন, আপনারা যদি প্ল্যাকার্ড দেখাতে চান তবে তা পার্লামেন্টের বাইরে গিয়ে দেখান। আমি আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু আমার সদয়তাকে দুর্বলতা মনে করবেন না।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি