ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লকডাউনের প্রথম দিনে লালমোহনে প্রশাসনের কঠোর অবস্থান


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২১ দুপুর ২:৩১

মহামারি করোনার প্রকোপরোধে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে ভোলার লালমোহনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে সর্বত্রই ফাঁকা। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষের চলাচল নেই বললেই চলে।

অবাধ চলাচল রোধে বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম। একই সাথে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে মাঠে নামে পুলিশ।

এদিকে লকডাউনের প্রথমদিনে অপ্রয়োজনে বাইরে বেরুনোর দায়ে ১৪ জনকে ৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। এর আগে গতকাল রাতে লালমোহন পৌর শহরে অভিযান চালিয়ে মাস্কবিহীন ৮ পথচারীকে ৪ হাজার টাকা জরিমানা করে সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলামের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, সর্বাত্মক লকডাউনের প্রথমদিনে সরকারি নির্দেশনা কার্যকর করতে সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জসহ সবাই একযোগে মাঠে নেমেছে। এ সময় অকারণে রাস্তাঘাটে নামার জন্য পথচারী ও দোকানিকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। দোকাটপাট বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি মাছবাজারকে উন্মুক্ত স্থানে বসার ব্যবস্থা করে দিয়েছি। সর্বপরি আমরা রাস্তাঘাট ও মার্কেটসহ সর্বাত্মক লকডাউনের আওতায় আনতে সক্ষম হয়েছি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত