ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

অন্যের ফেলে দেয়া ময়লা কুড়িয়ে বেড়াচ্ছেন তারা


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ১২:৩১
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সবাই দিগ্বিদিক ছুটে বেড়াচ্ছে। এর মাঝে ১৫ থেকে ১৭ বছর বয়সের একটি ছেলে হাতে প্লাস্টিকের ব্যাগ নিয়ে ময়লা কুড়িয়ে বেড়াচ্ছে। তার সাথে কথা বলে জানা যায়, সে অষ্টম শ্রেণির ছাত্র। তার নাম রুদ্র কুমার মণ্ডল। স্বেচ্ছায় এ কাজ করছে সে।
 
তার মতো আরো ১০ জন একই ভাবে কাজ করছে। সে জানায়, তারা ১২০ জন কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে ময়লা-আবর্জনা পরিষ্কার করতে। 
 
সোমবার (২৫ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়, যা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। এ সময়ে কয়েক লাখ মানুষের আগমন ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এসব মানুষের ফেলে দেয়া বিভিন্ন খাবারের প্যাকেট, পানির বোতল কুড়িয়ে নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্নের কাজ করছে কোয়ান্টাম ফাউন্ডেশনের ১২০ জন স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক দলে ছিলেন বিভিন্ন বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থী, গৃহিণীসহ নানা পেশার মানুষ।
 
স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক অ্যাডভোকেট কাইসার পারভেজ মেহেদী বলেন, আমরা ১২০ জন আজকে বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে মানুষের ফেলে দেয়া বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছি। আগামী দুদিন আমাদের এ কাজ অব্যাহত থাকবে। এই তিন দিন আমাদের মেডিকেল টিম বিশ্ববিদ্যালয়ে তৎপর থাকবে‌।

এমএসএম / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য