ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাহুল গান্ধী আটক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ২:৩৭

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানী দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেয়ার সময় তাকে আটক করা হয়। খবর এনডিটিভির।

এদিকে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তদন্ত সংস্থাগুলো বিরোধী নেতারা লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে- এমন অভিযোগসহ বেশকিছু ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়েছেন কংগ্রেসের নেতাকর্মীরা।

রাহুল গান্ধীর আগে আরো বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে পুলিশ। আটকের আগে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে স্লোগান দেন রাহুল। তিনি বলেন, ভারত একটি পুলিশ রাষ্ট্র (প্রধানমন্ত্রী নরেন্দ্র), মোদি এর রাজা।

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির দফতরে সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করছে ইডি।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোনিয়া গান্ধী ইডির দফতরে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীও বিক্ষোভে অংশ নেয়ার আগে তার মায়ের সঙ্গে ছিলেন। রাহুল গান্ধীসহ ৭৫ জন কংগ্রেস নেতা আটক হয়েছেন। 

মঙ্গলবার পার্লামেন্ট ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের মাঝের রাস্তায় ধরনায় বসেন রাহুলসহ কংগ্রেসের নেতাকর্মীরা। সে সময় বিজয় চকের সামনে থেকে তাদের আটক করে পুলিশের একটি বাসে তোলা হয়।

কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খার্গে বলেন, আমরা পুলিশের দেয়া বিধি মেনেই প্রতিবাদ করছি। এসব বিরোধীদের কণ্ঠ রোধ করতে মোদি ও অমিত শাহের ষড়যন্ত্র।

জামান / জামান

সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট