ধামইরহাটে নবাগত ইউএনও আরিফুল ইসলামের সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও ধামইরহাট মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম ও উপদেষ্টা সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এসএম আব্দুর রউফসহ অন্য সদস্যবৃন্দ নবাগত ইউএনও আরিফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
এ সময় ধামইরহাট উপজেলার বিভিন্ন উন্নয়ন ও সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা করেন বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংবাদিক জাহিদ হাসান, পাস্কায়েল হেমরম, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম, মেহেদী হাসান রাজু, সুফল চন্দ্র বর্মণ, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক আনিছুর রহমান, মানব কণ্ঠের সাংবাদিক কাউন্সিলর আমজাদ হোসেন, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও আরিফুল ইসলাম ৩৩তম বিসিএসের সিনিয়র সহকারী সচিব থাকাবস্থায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ধামইরহাটে ইউএনও হিসেবে পদায়ন হলে ২৫ জুলাই যোগদান করেন এবং বিদায়ী ইউএনও বর্তমান এডিসি গনপতি রায়ের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।
সদ্য যোগদানকৃত ইউএনও উপস্থিত সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের কাছে ধামইরহাটের উন্নয়নে ও সরকারের ভিশন বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন