শরণখোলায় ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদকে জড়িয়ে চাঁদাবাজি, জমি দখল ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধরের অভিযোগে শরণখোলা প্রেসক্লাবে যে সংবাদ সম্মেলন করা হয়েছে তার প্রতিবাদে মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ জানান, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজু সরদারসহ কতিপয় নেতাকর্মী আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গতকাল (২৫ জুলাই) তাকে জড়িয়ে শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে আমার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি রাজনৈতিক গ্রুপিং ও প্রতিহিংসার শিকার।
তিনি আরো বলেন, গত ২৩ জুলাই শনিবার উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন সিদ্দিক গাজী তার ভাই মনির গাজী ও তার শ্যালক বাবুল হাওলাদার ৩৭নং পশ্চিম বানিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমার ভগ্নিপতি আ. মালেক হাওলাদারকে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি না পাওয়া সংক্রান্ত ঘটনার সূত্র ধরে মারধর করেন। খবর পেয়ে শিক্ষকের স্ত্রী ও আমার বোন নাসিমা বেগম, ছেলে রাসেল ও বায়েজিদ ছুটে এলে তাদেরও পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ওই শিক্ষক বিদ্যালয়ে গেলে পুনরায় সিদ্দিক গাজী, তার ভাই মনির গাজী ও বাবুল হাওলাদার বিদ্যালয়ের মধ্যেও তাকে মারপিট করে। একটি দোকানের মধ্যে আটকে রাখে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিক্ষকের ছেলে রাসেল ৯৯৯-এ ফোন করলে শরণখোলা থানা পুলিশের একটি দল স্কুল শিক্ষক আ. মালেক হাওলাদারকে উদ্ধার করে।
তিনি বলেন, একজন শিক্ষক ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন আমার ভগ্নিপতির বাড়িঘর জ্বালিয়ে দিতে ইউপি সদস্য সিদ্দিক গাজীকে হুকুম দেন। এসব ঘটনা আমি জেনে ফেলায় ও প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের একটি অংশ ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ তোলেন।
এ বিষয়ে জানতে চাইলে খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সত্য নয়। বরং আসাদের বিরুদ্ধে অনেক অভিযোগের প্রমাণ তার কাছে রয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত