পাংশায় র্যাবের অভিযানে ৭টি অস্ত্র ও গুলি উদ্ধার
রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি সাতটি অস্ত্র ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি দল। এ ঘটনায় মঙ্গলবার (২৬ জুলাই) পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব। তবে এ ঘটনায় আটক হয়নি কেউ।
মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার (২৫ জুলাই) দুপুর ০১.৩০ মিনিটের সময় উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের মো. ইমরান মিয়া (২২) এর বসত ঘর থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মো. ইমরান মিয়া জীবননালা গ্রামের মো. রাজ্জাক মিয়ার ছেলে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- দেশীয় তৈরি ২টি পাইপগান, ৪টি ওয়ান শুটারগান, ১টি রিভলবার ও শটগানের ৩টি কার্তুজ।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অপরাধে মো. ইমরান মিয়া (২২) ও তার পিতা মো. আব্দুর রাজ্জাক মিয়া(৫০) এর বিরুদ্ধে ARMS ACT, ১৮৭৮ এর ১৯A ধারায় (২৬ জুলাই) পাংশা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তারা আগে থেকেই পলাতক ছিলো।
বর্তমানে দেশের যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই ¯স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
পাংশা মডেল থানার পরিদর্শক তদন্ত উত্তম কুমার ঘোষ জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় মো. ইমরান মিয়াকে প্রধান আসামি ও পিতা মো. আব্দুর রাজ্জাক মিয়াকে আসামি করে ২৬ জুলাই (মঙ্গলবার) পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব। মামলা নম্বর-১১।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন