দুর্বৃত্তরা কেটে দিল কৃষকের শতাধিক গাছ
কক্সবাজারের কুতুবদিয়ায় এক কৃষকের বাগানের ছোট-বড় ফলজ ও বনজ শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মগলাল পাড়া গ্রামে। গাছের মধ্যে রয়েছে আম,আমড়া, পেয়ারা, কলাসহ বিভিন্ন দেশিয় প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা।
জানা গেছে, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মিজ্জির পাড়া গ্রামের কৃষক জাকের হোছাইন (৬০)। উত্তর মগলাল পাড়ায় ২৯ শতক জমি ক্রয় করে বসত বাড়ি তৈরি করার জন্য মাটি ভরাট করেছেন। সেখানে ১৬ শতক জায়গায় রোপণ করেছেন প্রায় ৩০ প্রজাতির ৩০০ বনজ ও ফলজ গাছের চারা। কৃষি কাজের পাশাপাশি বাগানের পরিচর্যা করে আসছেন। প্রতিটি গাছ সুন্দরভাবে বড় হচ্ছিল।
জাকের হোছাইন জানান, কয়েক দিন আগে তার স্ত্রী গাছ পরিচর্যা ও নতুন গাছ রোপণ করার সময় প্বার্শবর্তী মহিউদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়। এসময় মহিউদ্দিন সব গাছ কেটে ফেলার হুমকি দিয়েছিলেন।
এরপর গত শক্রবার রাতে দুর্বৃত্তরা রাতের আধারে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষক জাকের। তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য কলিম উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবহিত করার পর তিনি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied