ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মান্দায় চাঁদাবাজির মামলা থেকে রেহাই পেতে কথিত ৩ সাংবাদিকের থানায় মিথ্যা অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ৪:৩১

নওগাঁর মান্দায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গত বৃহস্পতিবার (২০ মে) লাঞ্ছিতের শিকার হন কতিপয় সাংবাদিক। লাঞ্ছিতের ঘটনায় কথিত তিন সাংবাদিকের ছবিসহ (২১ মে) বিভিন্ন গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় অভিযোগের ভিডিওসহ ‘পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে কথিত তিন সাংবাদিক লাঞ্ছিত’ শিরোনামে নিউজ প্রকাশিত হয়। ওই ঘটনা থেকে রেহাই পেতে অভিনব কায়দায় ভুক্তভোগী হাজেরা বেগমের বড় ভাই মোসলেম উদ্দিন মাস্টারসহ কয়েকজন সাংবাদিকদের নাম উল্লেখ করে মহাদেবপুর উপজেলার বাসিন্দা কথিত সাংবাদিক মাহাবুবুজ্জামান সেতু মান্দা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। 

জানা গেছে, উপজেলার পরানপুর ইউপির বামনগাঁ গ্রামের আব্দুল মতিনের স্ত্রী হাজেরা বেগমের সাথে প্রতিবেশী এক মহিলার মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে কথিত সাংবাদিক মাহাবুবুজ্জামান সেতু, হাবিবুর রহমান ও আব্দুর রাজ্জাক হাজেরা বেগমের কাছে গিয়ে পুলিশ পরিচয়ে ৬ হাজার টাকা দাবি করেন। না দিলে অপনার বিরুদ্ধে মামলা হবে বলে হুমকি দেন। তখন নিরুপায় হয়ে হাজেরা বেগম তাদের ৫০০ টাকা ধরিয়ে দেন এবং বাকি ৫ হাজার ৫০০ টাকা ওই দিন সন্ধ্যায় স্থানীয় গোপালপুর বাজারে দিতে চান। পরে হাজেরা বেগম তার ভাই মোসলেম উদ্দিন মাস্টারকে ওই বিষয় সম্পর্কে অবগত করলে স্থানীয়দের সহযোগিতায় কথিত সাংবাদিক মাহাবুবুজ্জামান সেতু ও আব্দুর রাজ্জাককে কৌশলে বাজারে ডেকে এনে একটি কক্ষে আটকে রেখে তাদের লাঞ্ছিত করেন। সেই সাথে হাজেরা বেগমের দেয়া ৫০০ টাকা আদায় করে নেন তার ভাই। এ ঘটনায় ভুক্তভোগী হাজেরা বেগম যাতে তাদের বিরুদ্ধে মামলা না করেন সেজন্য ভুক্তভোগীর বড় ভাই মোসলেম উদ্দিন মাস্টারসহ কয়েকজন সাংবাদিকের নাম উল্লেখ করে মিথ্যা অভিযোগ করেন কথিত সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু। কতিপয় সাংবাদিক আসল ঘটনাকে অন্য খাতে প্রভাবিত করতে বিভিন্ন মহলে জোর তদবির চালাচ্ছেন বলে জানা গেছে। 

অভিযোগে যেসব সাংবাদিকের নিউজ প্রকাশ সংক্রান্ত বিষয়ে মনগড়াভাবে নাম দেয়া হয়েছে তার কোনো সত্যতা নেই বলে জানান তারা।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। উভয়পক্ষকে ডেকে মীমাংসা করে দেয়া হবে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার