রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি করা তিনজনের এক বছরের কারাদণ্ড
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিন জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদেরকে র্যাবের হাতে তুলে দেওয়া হয়েছে।
আজ(২৬ জুলাই) মঙ্গলবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, মো. এখলাসুর রহমান, জান্নাতুল মেহজাবিন এবং বায়োজিদ খান।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের প্রথম শিফটে এম. এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে ২২২ নম্বর কক্ষের পরীক্ষার্থী ছিলেন তামিম হাসান লিমন নামের এক শিক্ষার্থী। তার পরিবর্তে প্রক্সি দিতে আসে এখলাসুর। তাকে শ্রেণিকক্ষ থেকে পরীক্ষা চলাকালে আটক করা হয়।
এদিকে দ্বিতীয় শিফটের পরীক্ষায় তানভীর আহম্মেদ নামে এক শিক্ষার্থীর পরীক্ষা ছিল ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে। যার রোল নম্বর-৩৯৫৩৪। তবে তার পরিবর্তে টাঙ্গাইলের বাসিন্দা ফোকলোর বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়োজিদ খান প্রক্সি দেন।
তৃতীয় শিফটের পরীক্ষায় ঢাকার এক কলেজের শিক্ষার্থী জান্নাতুল মেহজাবিনকে আটক করা হয়। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জের বাসিন্দা জয়নাল আবেদিনের মেয়ে। তিনি মোছা: ইশরাত হোসেন (৬২৮২৮) এর হয়ে পরীক্ষায় প্রক্সি দেন।
এ বিষয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে বদলি পরীক্ষা দেয়ার সময় ৩ জনকে আটক করা হয়েছিল। পরে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য প্রক্টর অফিসে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরীক্ষাকেন্দ্রে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?